জাতীয় কবির স্মৃতিচিহ্ন সংরক্ষণ শুরু করবে সরকার : উপদেষ্টা ফারুকী
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন সংরক্ষণে কাজ শুরু করবে সরকার। তবে এই সরকারের আমলে হয়তো স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজ শেষ হবে না। পরবর্তীতে যে সরকার আসবে তাদেরকে এই কাজটা শেষ করতে হবে।
রোববার (২৫ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম বর্ণাঢ্য চরিত্রের অধিকারী ছিলেন। উনাকে নিয়ে সিনেমা বানালে বিশ্বব্যাপী সমাদৃত হবে। জাতীয় কবির দর্শন অনেক চমৎকার ছিল। নজরুল ইনস্টিটিউট সেগুলো অনুবাদের কাজ করছে। এখানে সরকারি কোনো প্রোপাগান্ডা থাকবে না। একটা সত্যিকার কাজ হবে।
জুলাই আন্দোলনে কবি কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা উল্লেখ করে তিনি বলেন, আপনারা যদি গত জুলাই মাসজুড়ে আন্দোলনের দিকে তাকান তাহলে দেখবেন নজরুল কি রকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন। দেয়ালের লেখনিতে দেখবেন নজরুলের কবিতা-গান কীভাবে ব্যবহৃত হয়েছিল। এটি কিন্তু শিল্পের শক্তি, আজ থেকে ১০০ বছর আগে তিনি কোথায় বসে গান কবিতা লিখেছেন, উনি তখনো জানতেন না বাংলাদেশের মানুষ তার গান ও কবিতার অবলম্বন হয়ে উঠবে। এটিকে অবলম্বন করে তারা একটি বড় গণঅভ্যুত্থান পরিচালনা করবে। শিল্পের শক্তি নজরুলের শক্তি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে ‘চব্বিশের গণঅভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’ এ প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন করেছে কুমিল্লা জেলা প্রশাসন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খানসহ নজরুল পরিষদসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
Ahad Hossain / Ahad Hossain
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল