ঢাকা উত্তর সিটি করপোরেশনে নগর বনায়নের লক্ষ্যে ডিএনসিসি ও বন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকা শহরের পরিবেশ উন্নয়ন ও সবুজায়নের লক্ষ্যে আজ ১ জুন ২০২৫ তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও বন অধিদপ্তরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর আগারগাঁওস্থ বন ভবনে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রথম পক্ষ হিসেবে স্বাক্ষর করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং দ্বিতীয় পক্ষ হিসেবে স্বাক্ষর করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী।
সমঝোতা স্মারকের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্গত সড়ক বিভাজক (মিডিয়ান), ফুটপাথ, খাল ও জলাশয়ের পাড়, এবং অন্যান্য বনায়নযোগ্য স্থানে যৌথ উদ্যোগে নগর বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে নগরের বায়ু, পানি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ, তাপমাত্রা হ্রাস, ল্যান্ডস্কেপ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা।
বনায়নের জন্য নির্ধারিত জায়গা ডিএনসিসি দখল ও আবর্জনামুক্ত করে উপযোগী করে দেবে, যেখানে বন অধিদপ্তর গাছ ও ঘাস জাতীয় উদ্ভিদ রোপণ করবে। চারা রোপণের তিন মাস পর্যন্ত বন অধিদপ্তর তদারকি করবে এবং এরপর ডিএনসিসি বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে।
এছাড়া বনায়ন কার্যক্রম বাস্তবায়নে উভয় পক্ষ স্থানীয় কমিউনিটি, বিশেষজ্ঞ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বেসরকারি সংস্থার সহায়তা গ্রহণ করতে পারবে। বাগানের সুরক্ষায় প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতির বিষয়েও যৌথভাবে পদক্ষেপ নেওয়া হবে।
প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী জানান, পরিবেশ রক্ষা ও সবুজ নগর গঠনে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের সূচনা করেছে।
Rp / Rp
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক
লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা
ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক