ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ডিএমপির ওয়ারী বিভাগের তৎপরতায় মোটরসাইকেল আরোহীর হারানো ১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার ও হস্তান্তর


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ৪:৪৫

যাত্রাবাড়ীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের কার্যকরী পদক্ষেপ ও তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে মোটরসাইকেল আরোহীর হারিয়ে যাওয়া এক লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ জুন ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে মোঃ আবুল হোসেন খান (৪৫) নামে এক ব্যক্তি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের উদ্দেশে রওনা দেন। তার কাছে ছিল এক লাখ ৬৫ হাজার টাকা। মোহাম্মদপুরে পৌঁছে তিনি ভুলবশত টাকার ব্যাগটি মোটরসাইকেলে রেখেই চলে যান। এরপর মোটরসাইকেল চালক টাকাসহ এলাকা ত্যাগ করেন।

টাকা হারানোর ঘটনায় আবুল হোসেন ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। উপ-পুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ)-এর নির্দেশনায় যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই হাসান বশির এর নেতৃত্বে এএসআই মহিউদ্দিন ও এএসআই মাহবুল আলমের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। তারা সিসি ক্যামেরার ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মোটরসাইকেল চালককে সনাক্ত করেন এবং হারানো সমুদয় টাকা উদ্ধার করেন।

পরবর্তীতে হারানো টাকা প্রকৃত মালিক মোঃ আবুল হোসেন খানের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আবুল হোসেন পুলিশের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও পুলিশের এই তাৎক্ষণিক ও দায়িত্বশীল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করছেন।

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২