কিছুটা কমেছে শীতের প্রকোপ, স্বস্তি ফিরেছে জনজীবনে
মাঘ মাসের মাঝামাঝি সময়ে রাজধানীতে কিছুটা কমেছে শীতের প্রকোপ। এতে করে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। জীবিকার তাগিদে সকাল থেকেই যারা কর্মের খোঁজে বেরিয়ে আসেন তারাই বলছেন, গত দু-এক দিনের মধ্যে শীত কিছুটা হালকা হয়েছে। তবে হিমেল বাতাসে ঠান্ডার অনুভূতি একেবারেই নেই এমনটিও বলা চলে না।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৭টায় প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসেও এসেছে তাপমাত্রার বৃদ্ধির বিষয়টি। এতে বলা হয়েছে, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহের তুলনায় এবারের সপ্তাহের শুরুতেই এমন তাপমাত্রা দেখা মিলল।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত থাকবে শুষ্ক। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৫-১০ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা। একইসঙ্গে গত ৬ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানানো হয়েছে।
সরেজমিনে সকালে রাজধানীর ধানমন্ডি ও নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, সকালের পরিবেশ অনেকটাই স্বাভাবিক। গত কয়েকদিনের কুয়াশাচ্ছন্ন পরিবেশ আজ নেই। খুব সকালে বেলায়ই দেখা মিলেছে সূর্যের। জনজীবনেও বেড়েছে কর্মচাঞ্চল্য। সড়কে মানুষের উপস্থিতিও আগের তুলনায় বেড়েছে। শীতের কারণে সকালে সড়কে মানুষ কম থাকায় অন্যান্য দিন রিকশাচালক, গণপরিবহন কর্মী এবং ফুটপাতের চা-সিগারেট বিক্রেতারা যেমন অলস সময় কাটাতেন আজ তেমনটি নেই। ছুটিরদিন হওয়ার পরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে বেড়েছে গাড়ি ও মানুষের উপস্থিতি। বাজারগুলোতেও সকাল থেকেই দেখা গেছে মানুষের ভিড়।
শাহআলম নামের এক রিকশাচালক বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে শীত অনেকটা কম লাগছে। তবে ঠান্ডা বাতাস আছে। কুয়াশা নাই। সকাল থেকেই রোদ উঠেছে। কুয়াশা না থাকলেই ভালো। রোদ উঠলে কিছুটা গরম লাগবে।
খয়র উদ্দিন নামের আরেক রিকশাচালক বলেন, আজকে শীত কিছুটা কম। শীতের কাপড় তেমন পরা লাগেনি। আর মানুষজনও বেশি। সবাই বাজার করতে আসছে। ভালো যাত্রী পাচ্ছি।
সায়েন্স ল্যাবরেটরি এলাকার ভাসমান দোকানি রফিকুল ইসলাম বলেন, সকাল থেকেই চা- সিগারেট বেশি চলে। কিন্তু শীত বেশি থাকলে সড়কে মানুষজন কম থাকেন।তখন আমাদের বিক্রি কমে যায়। গত সপ্তাহ জুড়ে খুব কম বেচাকেনা হয়েছে। এসব এলাকার পাইকারি মার্কেটগুলোতে তো সকাল থেকেই কেনাবেচা শুরু হয়। কিন্তু গত কয়েকদিন শীত থাকার কারণে সকাল থেকে মানুষের উপস্থিতি কম ছিল। সেজন্য আমাদের বিক্রিও কম ছিল। তবে আজকে অনেকটা শীত কমেছে।
Admin / Admin
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী
কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর