ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মোহাম্মদপুরে পানি রুবেল গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্য গ্রেফতার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ১:৫১

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংগবদ্ধ ছিনতাইকারী চক্র ‘পানি রুবেল গ্যাং’ এর পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ লায়েছ (২৫) ২। মোঃ শাহিন ওরফে অটো শাহীন (২০) ৩। মোঃ শুভ (১৯) ৪। মোঃ আব্দুল আলিম (২৮) ও ৫। মোঃ মিলন হোসেন (২৮ )।

রবিবার (১৩ জুলাই ২০২৫খ্রি.) মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম।

সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় চলাচলকারী নিরীহ জনসাধারণকে জিম্মি করে নিয়মিত ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

Rp / Masum

প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক

লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ  সমন্বিতভাবে  কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান

রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান 

প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি 

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক  মো. শফিকুল ইসলাম খান

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার

সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা

ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে  টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম

বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক

ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: ৫ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা