বিশ্বকাপে সহজ প্রতিপক্ষের বিপক্ষে ‘কঠিন লড়াই’ বাংলাদেশের
নাম আর ক্রিকেটীয় শক্তিমত্তার বিবেচনায় খুব সহজ এক প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান যুব বিশ্বকাপের সুপার সিক্সে আজ মাঠে নামবে জুনিয়র টাইগাররা। যেখানে তাদের প্রতিপক্ষ এশিয়ান প্রতিবেশী দেশ নেপাল। সুপার সিক্স থেকে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
তবে শুধু জিতলেই হবে না। বাংলাদেশকে জিততে হবে বড় ব্যবধানে। সুপার সিক্সে ক্যারি পয়েন্ট আর রানরেটের জটিল হিসেবে আটকে আছে যুব টাইগাররা। এই পর্বে এরইমাঝে এক ম্যাচ করে জিতে নিয়েছে পাকিস্তান এবং ভারত। তাদের পয়েন্ট ৬। নিজেদের দুই ম্যাচ জিতলে আগের পর্বের ক্যারি পয়েন্টসহ বাংলাদেশ পাবে ৬ পয়েন্ট। সেক্ষেত্রে সামনে আসবে রানরেটের হিসাব।
বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলে পাকিস্তান এবং বাংলাদেশের লড়াই হবে রানরেটের ভিত্তিতে। বাংলাদেশের মতোই ২ পয়েন্ট পাওয়া আরেকদল নিউজিল্যান্ড। তারা এরইমাঝে হেরেছে ভারতের কাছে। তাই কিউই যুবাদের নিয়ে বাড়তি ভাবনা নেই বাংলাদেশের।
এদিকে এই মুহূর্তের বিবেচনায় পয়েন্ট টেবিলে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। বাংলাদেশের পয়েন্ট ২। ভারত এবং পাকিস্তানের ৬। দুইয়ে থাকা পাকিস্তানের নেট রানরেট ১.০৬৪। তিনে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.৬৬৭। চারে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ২। বাকি আছে ১ ম্যাচ। বিশ্বকাপে সেমিফাইনালের আশা শেষ তাদের জন্য।
তবে বাংলাদেশের স্বপ্ন এখন পর্যন্ত টিকে আছে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেপালের বিপক্ষে বড় ব্যবধানের জয় দিয়ে রানরেটের ঋণাত্মক ব্যবধান কমিয়ে আনাটাই বাংলাদেশের লক্ষ্য। তবে কেবলমাত্র এই ম্যাচেই নজর রাখলে হচ্ছে না রাব্বি-মারুফদের। পাকিস্তানের বিপক্ষেও দরকার বড় ব্যবধানের জয়।
যদিও এই মুহূর্তে বাংলাদেশের ফোকাস থাকবে নেপাল ম্যাচকে সামনে রেখে। বর্তমান এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশ নেপালের বিপক্ষে ভাল কিছু করবে এটাই প্রত্যাশা। ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে এই ম্যাচ।
Admin / Admin
ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক
টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক
থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন
সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা
প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান
বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী