র্যাব-১৩ এর পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রংপুর ও লালমনিরহাটে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ ও ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
র্যাব জানায়, সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে ১০ সেপ্টেম্বর রাত ১০টা ১০ মিনিটে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গংগাচড়া থানার এলাকায় অভিযান চালায়। এ সময় ধৃত আসামিদের ব্যবহৃত কাভার্ডভ্যান তল্লাশি করে ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১। আব্দুল মোতালেব ওরফে শান্ত (২৫), পিতা-নুর ইসলাম, সাং-মিয়াপুর, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী।
২। মো. ইসরাফিল (২৭), পিতা-মৃত নুর ইসলাম, সাং-মলিয়ারা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।
৩। আরিফ হাসান (১৮), পিতা-বাবলু পাটোয়ারী, সাং-বড় কাগনা, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী।
পরবর্তীতে ১১ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটে র্যাব-১৩ এর আরেকটি দল লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দলগ্রামে পৃথক অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ধৃত আসামি খিতিশ চন্দ্র রায়ের বসতবাড়ী থেকে ৩০.০৫৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন—
১। খিতিশ চন্দ্র রায় (৪০), পিতা-শ্রী অশ্বিনী, মাতা-শান্তা রানী।
২। দ্বিপালী রাণী রায় (৩৮), স্বামী-খিতিশ চন্দ্র রায়, পিতা-পুলিন চন্দ্র রায়।
সর্ব ঠিকানা: উত্তর দলগ্রাম (পশুরডোবা), থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ এর মিডিয়া উইং নিশ্চিত করেছে যে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Rp / Rp
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত