ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মানিক নগর থেকে সোনিয়া আক্তার একজন মাদক ব্যাবসায়ী আটক।


   জাহিদুল আলম photo জাহিদুল আলম
প্রকাশিত: ৪-২-২০২৪ দুপুর ৪:৩২
রাজধানীর মুগদা থানা মানিক নগর এলাকায়  আল ইহ্সান এন্টারপ্রাইজ সংলগ্ন এলাকা থেকে সোনিয়া আক্তার নামের একজন মাদক ব্যাবসায়ীকে আটক করছে।মুগদা থানা ওসি তারিকুজ্জামান  নির্দেশনা  মানিক নগর পুলিশ  ফাঁড়ীর ইন চার্জ এসআই মো:এ কে আজাদ নেতৃত্বে এ এস আই গাফফার ও পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে।যানাযায় গত  শনিবার রাত আনুমানিক ৯/৪০ মিনিটে মুগদা থানাদীন মানিক নগর ফাঁড়ীর ইনচার্জ এস আই  একে আজাদ  এ এস আই আব্দুল গাফফার সহ ফাঁড়ীর পুলিশ সদস্যরা মাদক অভিযান চলাকালীন সময়ে মানিক নগরের মদিনা মসজিদ আল ইহ্সান এন্টারপ্রাইজ সংলগ্ন এলাকা থেকে সোনিয়া আক্তার নামের একজন মাদক ব্যাচসায়ীর কাছ থেকে ২৫০ পুরিয়া গাঁজা সহ আটক করেন। এ ব্যাপারে এলাকার লোকজন বলেন সোনিয়া দীর্ঘদিন যাবত মানিক নগর, মুগদা এলাকায় মাদক বিক্রি করে আসছে এদের জন্য এলাকার লোকজনের ছেলে মেয়েদের চলাচল করতে অনেক সমস্যা হচ্ছে এদের সাথে যারা জড়িত তাদেরকে আটক করলেই এলাকায় স্বস্তি আসবে। মুগদা থানা  ওসি জানান  মানিকনগর এলাকার এক যুবক,  আমাকে ফোন করে জানান তার এলাকায় একজন মাদক ব্যবসায়ীর আছে তার ছবিসহ প্রেরণ করে। ছবির মহিলাটি একজন মাদক ব্যবসায়ী। সে উক্ত স্থানে কৌশলে দাঁড়িয়ে থেকে মাদক বিক্রি করতে ছিল। আমি ছবি পেয়ে, তাৎক্ষণিক অফিসার নিয়োগ করি। তদারকি করতে থাকি। প্রথম দিনের অভিযান জেনে যাওয়ার কারনে সফল হয়নি।পরে আবার মাদক বিক্রির জন্য তার নির্ধারিত জায়গায়  একই স্থানে দাঁড়ায়, আমার অফিসারগণ  গতিবিধি লক্ষ্য করতে থাকে। এক পর্যায়ে নিশ্চিত হয়,  তার সাথে মাদক আছে। মুগদা থানার মানিক নগর ফাঁড়ীর ইনচার্জ এস আই  একে আজাদ  এ এস আই আব্দুল গাফফার সহ ফাঁড়ীর পুলিশ সদস্য, নারী পুলিশ সদস্যগন সহ মাদক উদ্ধার অভিযানে অংশ নেন। অভিযানে সফল হয়। তবে ০৪ দিন আগে মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়ে আবার সে মাদক বিক্রয় করা শুরু করেছে। ধন্যবাদ জানাচ্ছি সেই ভাইকে যে আমাকে তথ্য দিয়েছেন, মাদক বিক্রির সময় ছবি তুলে সেই  ছবি আমার নিকট প্রেরণ করেছেন। আমরা সবাই যদি এগিয়ে আসি, তাহলে আমার মনে হয় মাদক নির্মূল করা সম্ভব। মুগদা থানা পুলিশ মাদক নির্মূলের এই অভিযান অব্যাহত থাকবে ।
 
 

Masum / Masum

প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক

লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ  সমন্বিতভাবে  কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান

রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান 

প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি 

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক  মো. শফিকুল ইসলাম খান

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার

সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা

ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে  টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম

বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক

ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: ৫ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা