পল্লী সঞ্চয় ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত
পল্লী সঞ্চয় ব্যাংকের বোর্ডরুমে প্রথমবারের মতো রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের পরিচালক, কমিটির সভাপতি, অতিরিক্ত সচিব ও বিআরডিবির মহাপরিচালক সরদার মো. কেরামত আলী।
উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রধান প্রস্তাবক নূরে আলম তালুকদার, পরিচালনা পর্ষদের পরিচালক মো. ফরহাদুল ইসলাম ভূঞা এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু।
সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকগণসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলোচনায় ব্যাংকের মনিটরিং ব্যবস্থা আরও জোরদারকরণ, সেন্ট্রাল ও জেলাওয়ারি রিকভারি কমিটি গঠনসহ ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
সভায় উপস্থিত সকলেই পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনায় শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
Rp / Rp
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন