ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ২৬-৬-২০২৬ রাত ৮:১০

নড়াইলের লোহাগড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ জুন) বিকেলে জয়পুর ইউনিয়ন বিএনপি ও তার সহযোগি সংগঠনের আয়োজনে জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সহসভাপতি সাইদুর রহমান হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ। 

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম এনামুল কবির চন্দনের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক পৌর মেয়র অ্যাড. নেওয়াজ আহম্মেদ ঠাকুর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান,  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামচুল হক আজাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের  আহ্বায়ক মোল্লা আকিদুল ইসলাম দূলু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, জয়পুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক এস এম নাজমুল হক দুলু, চাচই ২নং ওয়ার্ডের বিএনপির সভাপতি শিকদার মকবুল হোসেন, তারেক জিয়া পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. ইমরুল হাসান প্রমুখ। 

এছাড়াও লোহাগড়া উপজেলা ও জয়পুর ইউনিয়ন বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Ahad Hossain / Ahad Hossain

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত