রাজধানীর হাজারীবাগ থানা এলাকা হতে বিপুল পরিমাণ অস্ত্র ও ওয়াকিটকি সেটসহ ০২ জন অস্ত্রধারী দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-২
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিশেষ অভিযানে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা হতে ০২ জন দুষ্কৃতিকারী মোঃ রবিউল ইসলাম (৩২) ও শরিফুল ইসলাম শান্ত (২২) দ্বয়কে ২৯ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ রাতে বিপুল পরিমাণ অস্ত্র ও ওয়াকিটকি সেটসহ গ্রেপ্তার করেছে র্যাব-২। অভিযানে উদ্ধারকৃত আলামতসমূহঃ
১। ১টি শর্টগান।
২। ২টি এয়ারগান।
৩। ২টি বিদেশি পিস্তল।
৪। ৪টি পিস্তল ম্যাগাজিন।
৫। ২০টি খালি খোসা।
৬। ১৮০টি ইয়ার বল।
৭। ২৫০টি ইয়ার প্লেট।
৮। ০১টি ক্লিনিং কিটসহ ব্যাগ।
৯। ২টি ওয়াকিটকি সেট।
১০। ১টি চাপাতি।
১১। ১টি সামুরাই।
১২। ২টি এন্ড্রয়েড মোবাইল।
৩। ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে, রাজধানীর হাজারীবাগ থানাধীন বারৈইখালী বাজার এলাকায় একটি বাড়ীতে কতিপয় দুষ্কৃতিকারী অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্রসহ অবস্থান করে সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-২ হাজারীবাগ থানাধীন বারৈইখালী বাজার এলাকায় ২৯/০৯/২০২৫ ইং তারিখ রাতে একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে উক্ত স্থান হতে ১। মোঃ রবিউল ইসলাম (৩২) ও ২। শরিফুল ইসলাম শান্ত (২২) আসামিদ্বয়কে গ্রেপ্তার করতঃ জিজ্ঞাসাবাদ করে তাদের দেখানো মতে বাড়িটির ৫ম তলার উত্তর পাশের ফ্লাটের পশ্চিম পাশের রুমের তোষকের নিচ হতে উপরোক্ত আলামতসমূহ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায় যে, তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা কাজী সরোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবলীগ- এর নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টারত ছিলো। উল্লেখ্য যে, ১নং আসামি মোঃ রবিউল ইসলাম এর বিরুদ্ধে খুলনা সদর থানায় ও রাজধানীর কাফরুল থানায় ২টি মাদক মামলা রয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এধরনের অভিযান অব্যাহত রাখবে।
উপরোক্ত বিষয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Rp / Rp
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০
ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি
কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি
ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস
প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার
টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি
ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ
এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০