ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পুলিশের অভিযানে মাদকসহ আটক ২


সোহাগ হোসেন, আক্কেলপুর photo সোহাগ হোসেন, আক্কেলপুর
প্রকাশিত: ৬-২-২০২৪ দুপুর ১১:২৫

৫ ফেব্রুয়ারি/২৪ইং জয়পুরহাটের আক্কেলপুরে একটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে ইনজেকশন জাতীয় মাদক উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ। এসময় দোকান মালিকসহ আরো এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানটি হয়েছে উপজেলার তিলকপুর ইউনিয়নের নিউ- মেডিসিন হাউজ নামীয় একটি ওষুধের দোকানে। আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার তিলকপুর ইউনিয়নের নূরনগর গ্রামের মোজাহার হোসেনের ছেলে ঔষধ ব্যবসায়ী মোকলেছুর রহমান (৩৮) এবং নঁওগা জেলার বোয়ালিয়া উত্তরপাড়া গ্রামের সাদেক ফকিরের ছেলে টিটু ফকির (৩৫)। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে ঔষধ ব্যবসায়ী মোকলেছুর রহমানের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আক্কেলপুর থানা পুলিশ। এসময় ওই দোকান থেকে দুই প্রকারের মোট ১’শ ৭৫ পিস নেশার কাজে ব্যবহৃত অ্যাম্পুল ইনজেকশন জব্দ করে এবং দোকান মালিকসহ আরো এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আক্কেলপুর থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করে অ্যাম্পুলসহ তাদের আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Masum / Masum

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ