চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন'র পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন (সিআরএ) সংগঠনটির বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পঞ্চম বর্ষ শেষ করে ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম নগরীর একটি স্বনামধন্য হলরুমে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
মোঃ আশরাফ উদ্দীনের সঞ্চালনা ও সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল কাদের রাজু। এ সময় সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের বক্তব্যে তিনি দিকনির্দেশনা মূলক ও সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে বক্তব্য রাখেন। এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিটন, তিনি বলেন এই সংগঠন ঐক্যতার সাথে হাটি হাটি পা পা করে পাঁচ বছর পূর্ণ হল আগামী দিনগুলোতে এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও মোঃ আজিজুল ইসলাম আজিজ, মোঃ নুরুল আমিন খোকন, লায়ন ওসমান সারওয়ার, মোঃ বেলাল হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভায় মৌখিকভাবে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণার পাশাপাশি নতুন করে সাত জনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে আগামী ২৫শে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সোহাগ আরেফিন।
এ সময় ৫ জনকে নির্বাচন আয়োজক কমিটির সদস্য ঘোষণা করেন। সদস্যরা হলেন: নুরুল আমিন খোকন, আব্দুল কাদের রাজু, মোঃ জসিম উদ্দিন, সাইফুদ্দিন রমিজ ও রবিউল হোসেন। আহ্বায়ক কমিটির সদস্য হলেন: মোঃ আজিজুল ইসলাম আজিজ আহ্বায়ক ও লায়ন ওসমান সারওয়ার সদস্য সচিব, নাছির উদ্দিন লিটন সদস্য, মোঃ রুবেল সদস্য, মোঃ বেলাল উদ্দিন সদস্য, মোঃ রাশেদুল ইসলাম সদস্য মোঃ আশরাফ উদ্দীন সদস্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ নূরুল আমিন সোহেল,রুবেল দাশ, মুরাদ হোসেন বিপ্লব, মোহাম্মদ রবিউল হোসেন, মোঃ নজিবুল হক, মোঃ সাজ্জাদ হোসাইন মোঃ জুনায়েদ হাসান, আবুল হাসনাত মিনহাজ, মাহমুদ আল মামনুন (মারুফ), মোঃ এবাদুল হক প্রমুখ।
Masum / Masum
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার -- ডিএসসিসি প্রশাসক
লেক পারের রাস্তার ভাঙ্গন রোধসহ বৃষ্টির পানি যেন আর জমে না থাকে সেজন্য রাজউক ও ওয়াসাসহ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন -- ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
রাস্তার দু'পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করন -- প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান
প্রশাসক মহোদয় কর্তৃক জনস্বার্থে বিশেষ বিজ্ঞপ্তি
সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান পরিচালনা: মানিকনগরে ৮৮০ মি সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে সংযোগ দেয়া হয়েছে, ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি, মশার বংশবৃদ্ধিসহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে -- প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জন গ্রেফতার, মামলা ৮৯
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৮ জন গ্রেফতার
সায়দাবাদ বাসস্ট্যান্ডে ডিএসসিসির মোবাইল কোর্টের অভিযান; পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা
ডিএসসিসি এলাকায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু: লক্ষ্যমাত্রা প্রায় ৬ লক্ষ শিশু
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান: জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার : প্রশাসক
ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: ৫ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা
Link Copied