অরোরা স্পেশালিস্ট হসপিটাল ও বাইসস এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
আজ বুধবার (১৫ ই অক্টোবর ২০২৫) রাজধানী কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালইজড হসপিটাল ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা (বাইসস) এর মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর সকল সদস্য, কমকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যগণ অরোরা স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন ধরনের সেবা গ্রহণে কর্পোরেট ডিসকাউন্ট সুবিধা পাবেন। অরোরা স্পেশালাইজড হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন ভাস্কুলার নিউরো-সার্জারী বিভাগের কনসালটেন্ট সহযোগী অধ্যাপক ডা. সামসুল আলম, অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারী বিভাগের কনসালটেন্ট সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান, এ্যসিসটেন্ট জেনারেল ম্যানেজার গোলাম রাকীব এবং কর্পোরেট মার্কেটিং বিভাগের প্রধান নাজমুল হুদা।
বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির ভাইস-চেয়ারম্যান লায়ন ইকবাল হোসাইন, মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম, যুগ্ম মহাসচিব মো. শাহ আলম রহমান খলিফা, বিশেষ সচিব এস এম সাখাওয়াত এবং নির্বাহী সদস্য ও সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হসপিটাল সুপারভিশন ডিরেক্টর মো. হাফিজুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান এ এস এম জাফর উল্লাহ, মার্কেটিং বিভাগের ইনচার্জ মো. নাহিদ জামাল, কর্পোরেট এক্সিকিউটিভ আব্দুল্লাহ আল মামুন, সাজ্জাদ বিন সাত্তার প্রমূখ।
উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপিটাল আপোষহীন গুণগত মান অক্ষুন্ন রেখে স্বল্প খরচে দেশব্যাপী জটিল রোগ সমূহের উন্নত চিকিৎসা দিয়ে আসছে। তাই অল্প সময়ের মাঝেই জনপ্রিয় কর্পোরেট হসপিটাল হিসেবে দ্রুততম সময়ে সুনাম-সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। প্রান্তিক পর্যায়ের জনপ্রতিনিধিদের এই সেবা পৌছে দিতে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)’র সাথে কর্পোরেট চুক্তির মাধ্যমে হসপিটালটি সামাজিক সেবার পরিধি তৃণমূল পর্যায়ে পৌঁছে যাবে।
Rp / Rp
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন