লোহাগড়ায় ৫৪ তম সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় ৫৪ তম সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আফজাল শিকদার নড়াইল জেলা প্রতিনিধি
"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নড়াইলের লোহাগড়ায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বেলা ১১ টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ।
লোহাগড়া উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত, লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মো. রাজু আহমেদ বাপ্পীসহ বিভিন্ন এনজিও কর্মিরা ।
এসময় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ‘বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এসময় ২০২৪ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং সমবায়ীদের সম্মাননা ক্রেস্ট পুরস্কার প্রদান করা হয়েছে।
যারা পুরস্কার পেলেন, (১) জনাব সুরাইয়া ইসলাম (রিক্তা), সহ- সভাপতি, লোহাগড়া উপজেলা কো অপসলারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (২) জনাব মো: মিজানুর রহমান, সভাপতি (প্রাক্তন), মাইগ্রাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: (৩) আল ইমরান শেখ, সভাপতি, লক্ষীপাশা দুগ্ধ সমবায় সমিতি লি: (৪) ইঞ্জি. রাজু আহমেদ বাপ্পি,সম্পাদক, লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতি লি. (৫) দিশা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: (৬) চরদিঘলিয়া কৃষি সমবায় সমিতি লি:
মোঃ আফজাল শিকদার নিশান
০১৮৩৭২০৮৩৩০
Masum / Masum
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ