রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের নতুন যুব কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে যুব প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন - উপ-যুব প্রধান ০১: মোঃ শরিফুল ইসলাম রনি, উপ-যুব প্রধান ০২: রাতুল কুমার শীল। প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের প্রধান: সোনিয়া আক্তার, উপ-প্রধান: প্রিয়া আক্তার। প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগের প্রধান: রাব্বি মোল্লা, উপ-প্রধান: মিলি আক্তার। আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান: আলিমুন হক মুন্না, উপ-প্রধান: মোঃ আরিফুল ইসলাম। দূর্যোগে সাড়া প্রদান ও মানবিক কার্যক্রম বিভাগের প্রধান: মোঃ রেজওয়ান শেখ, উপ-প্রধান: তাসলিমা আক্তার। স্বাস্থ্য সেবা বিভাগের প্রধান: আলিমুন আজাদ, উপ-প্রধান: সুব্রত মন্ডল। তহবিল সংগ্রহ বিভাগের প্রধান- শাহানাজ আক্তার, উপ-প্রধান- তৌফিকা আক্তার
নতুন দায়িত্ব পাওয়ার পর রাকিবুল ইসলাম বলেন, “বাগেরহাটের যুব স্বেচ্ছাসেবকদের আরও দক্ষ ও সক্রিয় করে তুলতে কাজ করবো। দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যুবদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি সকল স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
Ahad Hossain / Ahad Hossain
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ