ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে  যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১৫-৩-২০২৬ দুপুর ১০:৪৫

মহাদেবপুর থানা পুলিশ নিজ শয়ন কক্ষ থেকে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ১৪ মার্চ শনিবার উপজেলার শিবগঞ্জ বাজার এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।  পুলিশ ও এলাকাবাসী জানায় অর্ধ গলিত লাশটি উপজেলার উত্তর গ্রাম ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকার অরুণ সরকারের ছেলে গৌতম সরকার ( ৪৫) এর। নির্ভরযোগ্য একটি সূত্রে  জানা গেছে, গৌতম সরকার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাকী বসবাস করতেন। প্রায় ১ যুগ আগে তার স্ত্রী-সন্তান তাকে ছেড়ে  অন্যত্র চলে যায়।  দীর্ঘদিন নিঃসঙ্গ থাকায় সে আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসী মনে করেন। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তিনি নিজের ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। প্রথম দিকে ঘটনাটি কারো নজরে না আসলেও যখন দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে তখন জনমনে সন্দেহ দেখা দিলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। মহাদেবপুর  থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অর্ধ গলিত ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছেন।

Ahad Hossain / Ahad Hossain

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা