বাগেরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্যে বাগেরহাটে
ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার(১৫ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
করে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সমিতির হলরুমে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
ডায়াবেটিক সমিতির অর্থ সম্পাদক মোয়াজেম হোসেন মজনুর সঞ্চলনায় অনুষ্ঠিত
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতির সহ সভাপতি বাবুল সরদার।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর মাহাবুব মোরশেদ লালন,
প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, বাগেরহাট পৌর সভার সাবেক
কাউন্সিলর মাহাবুবু রহমান টুটুল, সাবেক উপজেলা চেয়ার ম্যান মোঃ হাবিবুর
রহমান, এ্যাডভোকেট মুজিবুল হক, মোঃ মহিতুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন বৈশ্বিক মহামারি। ১৯৯১ সাল থেকে
বিশ্বজুড়ে ডায়াবেটিস সচেতনতা বাড়াতে এ দিবস পালিত হয়ে আসছে। কর্মজীবী
মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বেশি। তাই জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন ও
সচেতনতা বাড়ানো অপরিহার্য।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী সমিতির প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বিনামূল্যে
ডায়াবেটিস নির্ণয় ক্যাম্প আয়োজন করা হয়। গ্লুকোমিটারের সাহায্যে প্রায় ৫
শতাধিক মানুষ রক্তের শর্করা পরীক্ষা করান। যাদের ডায়াবেটিস শনাক্ত হয়,
তাঁদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন সমিতির চিকিৎসকরা।
Masum / Masum
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন