ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নড়াইলে সেনবাহিনীর অভিযানে ২৫০০ কেজি পলিথিন জব্দ ও জরিমান


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ২০-১১-২০২৫ রাত ১২:০

নড়াইল সদর উপজেলায় ২৫০০ কেজি পলিথিন জব্দ ও নিষিদ্ধ পলিথিন রাখার অভিযোগে ইমরান হোসেন (৩৬) নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রামমান আদালত। জরিমানার পাশাপাশি পলিথিন জব্দ করে তা ধ্বংসের আদেশ দেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সদরের আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী (সড়াতলা) গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান। অর্থদণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন উপজেলার সড়াতলা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বুড়িখালি ইট ভাটা এলাকায় এক ভাড়া বাসায় অভিযান চালায় নড়াইল সদর সেনাক্যাম্প। অভিযোগ ছিলো দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুদ করে খুচরা বাজারে সরবরাহ করে আসছিলো ইমরান হোসেন নামের এক ব্যবসায়ী। 

এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ঘর ভর্তি বিভিন্ন আকৃতির বস্তা ভর্তি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরবর্তীতে বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ও পরিবেশ অধিদফতরের একটি দল অভিযানে যোগ দেয়। জব্দ করা হয় প্রায় আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। পরে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মো. বদিউজ্জামান বলেন, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমান পলিথিন জব্দ করা হয়। পরে পলিথিন ব্যবহার অনুপযোগী করে ধ্বংসের নির্দেশ দেয়া হয়। নিষিদ্ধ পলিথিন সংরক্ষণের দায়ে‌ অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত