ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

রেলওয়েকে লাভজনক করতে উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১১-২০২৫ সকাল ৯:৪৭

“টিকিট যার ভ্রমণ তার” নীতি বাস্তবায়নের লক্ষ্যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে পূর্বাঞ্চল রেলওয়ে। রেল পরিবহনকে লাভজনক ও যাত্রীবান্ধব করতে বিভিন্ন উদ্যোগও গ্রহণ করেছেন পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক সুগুপ্ত গিন। তিনি পূর্বাঞ্চল রেলওয়ের দায়িত্বে আসার পর থেকেই বদলে যেতে শুরু করে এই যাত্রা বিভাগ। তার নেতৃত্বে যাত্রী সেবার মান উন্নয়ন, নিরাপত্তা বৃদ্ধি এবং অনিয়ম রোধে কঠোর নজরদারির ফলে রেলের প্রতি মানুষের আস্থা বেড়েছে। একই সঙ্গে বিনা টিকিটে ভ্রমণ রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০২৫ সালের প্রথম ১০ মাসে পূর্বাঞ্চল রেলওয়ের টিকিট পরীক্ষক (টিটিই) ও সংশ্লিষ্টদের মাধ্যমে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ আয় হয়েছে ২২ কোটি ৭৪ লাখ ৭১ হাজার টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বলে জানা গেছে।

পূর্বাঞ্চল রেলওয়ের দেওয়া তথ্যনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে টিটিই থেকে আয় হয়েছে ১ কোটি ৪৬ লাখ, ফেব্রুয়ারি মাসে ১ কোটি ৩৭ লাখ, মার্চ ১ কোটি ৪৬ লাখ, এপ্রিল ১ কোটি ৩২ লাখ, মে ১ কোটি ৩৭ লাখ, জুন ১ কোটি ৫ লাখ, জুলাই ১ কোটি ১৯ লাখ, আগস্ট ১ কোটি ৬১ লাখ, সেপ্টেম্বর ১ কোটি ৭২ লাখ, অক্টোবর ৯৮ হাজার টাকা রাজস্ব হয়েছে।

রেল কর্মকর্তারা মনে করছেন, নিয়মিত চেকিং এবং প্রযুক্তিনির্ভর টিকেটিং ব্যবস্থার উন্নয়ন যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে। ফলে বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা কমেছে এবং রেলের আর্থিক আয় বৃদ্ধি পেয়েছে।

রেলওয়ে বিভাগ জানায়, যাত্রীসেবা উন্নয়ন এবং রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করতে নিয়মিতভাবে ট্রেনের কোচসমূহে টিকিট চেকিং টিম দায়িত্ব পালন করছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনা টিকিট, জাল টিকিট ও অনিয়মে জড়িত যাত্রীদের বিরুদ্ধে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পূবাঞ্চল রেলওয়ের সিসিএম মাহবুবুর রহমান বলেন,“আমরা পূর্বের তুলনায় রেলে টিকেট বিহীন যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জোরদার করেছি। আমাদের এই অভিযান চলবেই। আশা করছি যাত্রীরা সব নিয়ম মেনে টিকেট কেটে যাত্রা করবেন এবং রেলের সব নিয়মকানুন মেনে চলবে।”

রেলওয়ের কর্মকর্তারা জানান, অনলাইনে টিকিট বিক্রির সুবিধা, কোচ নবায়ন, স্টেশন উন্নয়নের কাজ এবং নিরাপত্তা জোরদার করার কারণে যাত্রী সংখ্যা এখন অনেক বেশি। ক্রমবর্ধমান যাত্রী চাপ সামাল দিতে কিছু রুটে নতুন ট্রেন চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক সুগুপ্ত গিন বলেন,“রেলওয়েতে পূর্বে আর্থিক ক্ষতি বেশি ছিল। আমরা বর্তমানে রেলওয়ে কে লাভজনক হিসেবে পরিণত করতে কাজ করছি। পূর্বের তুলনায় এখন রেলওয়ে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে উঠে আসছে। আমরা কিছু সুনিদির্ষ্ট উদ্যোগ গ্রহণ করেছি। যাত্রীদের নিরাপত্তা এবং আরামদায়ক যাত্রার কথা বিবেচনায় এগুলো উদ্যোগ কাজে আসছে।”

পূর্বাঞ্চল রেলওয়ের নিয়মিত যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, সড়কের যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এড়িয়ে রেলপথ এখন তাদের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। বিশেষ করে দীর্ঘ দূরত্বের যাত্রায় ট্রেন সাশ্রয়ী ও দ্রুত ভ্রমণের সুবিধা দিচ্ছে। সেজন্য তারা অন্য বাহনের তুলনায় রেলওয়ের যাত্রায় প্রাধান্য দিচ্ছেন বেশি।

রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে যাত্রী ও রাজস্ব উভয়ই আরও বৃদ্ধি পাবে।

Masum / Masum

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত