ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে বাজেট শীর্ষক দুটি মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত


বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নাগরিকের অধিকার এবং বাজেট শীর্ষক দুটি মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত।

সোমবার(১ লা ডিসেম্বর) সকালে ও বিকালে ষাটগম্বুজ ইউনিয়ন ও কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে উদয়ন বাংলাদেশ ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ষাটগম্বুজ ইউনিয়নের প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম।

ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি কোহিনুর বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা জয়দেব কুমার হুই, সংরক্ষিত আসনের মহিলা মেম্বর মোছাঃ দিলরুবা ও মোছাঃ সখিনা বেগম, ইউনিয়ন নাগরিক সভাপতি নাজমা বেগম, বিচিত্রা মন্ডল,রিসাদ। কাড়াপাড়া ইউনিয়নের সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন কাড়াপাড়া ইউনিয়নের প্রশাসক, এস,এম মোর্শেদ, বিশেষ অতিথির বক্তব্য দেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, মোঃ জাহাঙ্গীর আলম আকন, ইউপি সদস্য মমতা সেন, এ্যামিলি বেগম, শেখ ইমরুল হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, শেখ আব্দুল আলিম, ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি,মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক নওশিন আরা দিপনু,এ সময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক ফোরামের সভাপতি,প্রভাষক কামরুল ইসলাম।

বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধিকাংশ সেবা অনলাইনভিত্তিক হলেও দারিদ্র্য, তথ্য ঘাটতি ও সামাজিক কারণে অনেক উপযুক্ত মানুষ বঞ্চিত হচ্ছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা জরুরি। স্থানীয় নেতৃত্ব, শিক্ষক, ধর্মীয় নেতা, যুবসমাজ ও নাগরিক সমাজ একসঙ্গে কাজ করলে এসব সেবা আরও গতিশীল হবে বলে মত দেন বক্তারা। দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার সুরক্ষা ও লিঙ্গসমতা অর্জনে নাগরিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও আলোচনায় উল্লেখ করা হয়।

Masum / Masum

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে