ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

লোহাগড়ায় ৫ দিনব্যাপী ১২ তম নড়াইল জেলা কাব-ক্যাম্পুরীর উদ্ধোধন


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ১৩-১২-২০২৫ বিকাল ৭:৩২

নড়াইলের লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস ১২ তম নড়াইল জেলা কাব-ক্যাম্পুরীর উদ্ধোধন করা হয়েছে। 

 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে বাংলাদেশ স্কাউটস নড়াইল জেলা শাখার আয়োজনে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কাব ক্যাম্পুরীর উদ্ধোধন করা হয়। 

 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের পর কাব ক্যাম্পুীর উদ্ধোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার। 

 

 এতে সভাপতিত্ব করেন নড়াইল জেলা স্কাউটস সাধারণ সম্পাদক ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।   

 

উপজেলা কাব স্কাউটের কমিশনার শাহ আলমের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান, জেলা কাব স্কাউটস লেডার কাজী কামরুল হুদা,উপজেলা সম্পাদক শাহিনুল ইসলাম প্রমুখ। 

 

এসময় অন্যদের মধ্যে কাব স্কাউট,ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এই আয়োজনে নড়াইল জেলার ৫০ টি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউট,ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তাসহ মোট ৪০০ জন ক্যাম্পুরীতে অংশগ্রহণ করেন। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্পুরীর কার্যক্রম চলবে।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত