বাগেরহাটে তেল ও ডাল ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা
বাগেরহাটে তেল ও ডাল ফসলের আবাদ বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাত করণের কৌশল বিষয়ক কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার দড়িতাল্লুক মোড় এলাকায় পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় নবলোক পরিষদের আয়োজনে দিনব্যাপি এই মেলা অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত। নবলোক পরিষদের আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলেটেটর প্রিন্স হালদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী এস.এম মুজাহিদুল ইসলাম, মোঃ আল আমিনসহ কৃষক, কৃষি উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আরএমটিপি প্রকল্পের আওতায় “প্রজনন বীজের বিভাজন কৌশল অনুসরণ করে বীজ বর্ধনের মাধ্যমে তেল ও ডাল ফসলের আবাদ বাড়ানো ও প্রক্রিয়াজাতকরণ” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মেলায় তেল ও ডাল ফসলের আবাদ বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাত করণের কৌশল প্রদর্শন করা হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত সোয়াবিন তেলের উপর নির্ভরশীল। অথচ সরিষা, সূর্যমূখীর তেল অনেকবেশি পুষ্টিগুন সম্পন্ন। এর পাশাপাশি স্বল্প ব্যয়ে ডাল মানুষের পুষ্টি চাহিদা পূরণে অন্যতম ভূমিকা রাখে এজন্যই আমরা তেল ও ডাল ফসলের আবাদ বৃদ্ধির জন্য স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টির কৌশল হিসেবে এই মেলা ও আলোচনা সভার আয়োজন করেছি। আশাকরি এই অঞ্চলের কৃষকরা ডাল ও তেল ফসল চাষে আগ্রহী হবে।
Masum / Masum
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত