ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় মহান বিজয় দিবস পালিত


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ১৬-১২-২০২৫ দুপুর ৩:৫৭

নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

 দিবসটি উপলক্ষে ভোরে লোহাগড়া থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভসুচনা করা হয়। কর্মসুচি শুরু হয়। কর্মসুচীর মধ্যে ছিল সকাল সাড়ে ৭ টায় উপজেলা চত্বর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ । সূর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, লোহাগড়া লক্ষীপাশা মোল্যার মাঠে বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজ ও ডিসপ্লে, শহীদদের কবর জিয়ারত, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় লোহাগড়া উপজেলা চত্বর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। 

পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, উপজেলা ফায়ার সার্ভিস,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি,, লোহাগড়া পৌরসভা, লোহাগড়া প্রেস ক্লাব ,, লোহাগড়া নারী উন্নয়ন ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ও বি যেভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদদের স্মরণে উপজেলা চত্বর স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন।

সকাল ৯টায় লোহাগড়া লক্ষীপাশা মোল্যার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে বিজয় দিবসের শুভ উদ্ধোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

পরে কুচকাওয়াজে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার ও লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান সালাম গ্রহণ করেন। 

বিজয় দিবস উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা। 

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও পৌর প্রশাসক মোছা. সাদিয়া সুলতানা,লোহাগড়া থানায় ওসি আব্দুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামচুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ফকির ইলিয়াস হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন প্রমুখ। 

এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত