মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিএমইউজে ফেনীর শ্রদ্ধা নিবেদন
মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত বীরঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে), ফেনী জেলা শাখা।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় ফেনী শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলার সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আফতাব মোমিন ভূঁইয়া, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সবুজ, দপ্তর সম্পাদক গাজিউল হক, নির্বাহী সদস্য মাসুম বিল্লাহ ভূঁইয়া, নজির আহমেদ, ফখরুল ইসলাম, আবু জাফর আহমেদ হৃদয়, সাহার উল্লাহ বাহার প্রমুখ।
এ সময় বিএমইউজে ফেনীর সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজকে সবসময় সোচ্চার থাকতে হবে।”
সাধারণ সম্পাদক আফতাব মোমিন ভূঁইয়া বলেন, “বিজয় দিবস আমাদের অহংকার ও প্রেরণার দিন। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই হবে শহীদদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”
Masum / Masum
সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের নিয়ন্ত্রিত বিস্ফোরণে দুই পাইপবোমা নিষ্ক্রিয়
বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা দিয়েছে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) কর্তৃক ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় চোরা চালানী মালামাল জব্দ
মহাদেবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
মহাদেবপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষায় শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ
বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ
মহাদেবপুরে জল বায়ুর প্রভাব মোকাবেলায় যুব ফোরামের ব্যতিক্রমী উদ্যোগ
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ব্যাক ওয়াটার ট্যুরিজম উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সোপান সমবায় সমিতির আয়োজনে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়ন
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন
শুধুমাত্র জিয়া দম্পতির সন্তান হাওয়ায় কোককে হত্যা করেছে - ফ্যাসিবাদীরা