ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সম্রাট বাহিনীর প্রধান গণপিটুনিতে নিহত


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৫-১২-২০২৫ দুপুর ৪:৭

রাজবাড়ীর পাংশার কলিমহর এলাকায় চাঁদাবাজি করার সময় সম্রাট বাহিনীর প্রধান অমৃত মণ্ডল ওরফে সম্রাট গণপিটুনিতে নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা সহযোগী সেলিমকে পুলিশ অস্ত্রসহ আটক করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গত রাত পৌনে ১১টার দিকে কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় গণপিটুনিতে সম্রাট মারা যান। তার বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অপরাধের কয়েকটি মামলা রয়েছে।

সম্রাটের সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়েছে। সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

জানা গেছে, সম্রাট হোসেন ডাঙ্গার অক্ষয় মণ্ডলের ছেলে। তিনি নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি করতেন। দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর সম্প্রতি নিজ এলাকায় ফিরে এসে এক বাড়িতে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত রাতে সম্রাট ও তার বাহিনী ওই বাড়িতে চাঁদার টাকা নিতে যান। তখন বাড়ির লোক ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে আশপাশের জনতা এসে তাকে গণপিটুনি দেয়, যা নিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্য সহযোগীরা পালিয়ে গেলেও সেলিম অস্ত্রসহ আটক হয়েছে

Rp / Rp

ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ

বাগেরহাটে ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড