সংবর্ধনা মঞ্চে তারেক রহমান ; নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পথে পথে জনস্রোত ঠেলে পূর্বাচলের ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়।
বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে সেখানে পৌঁছায় তারেক রহমানের বহনকারী বাসটি। এরপর বাস থেকে নেমে মঞ্চে ওঠেন তিনি। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে সমবেত হয়েছে লাখ লাখ মানুষ।
সরেজমিনে দেখা যায়, তারেক রহমানকে একনজর দেখতে সড়কের দু’পাশে অবস্থান নেন হাজারো সমর্থক ও নেতাকর্মী। পথে পথে মানুষের জনস্রোত ঠেলে সংবর্ধনা মঞ্চের পথে এগিয়ে যায় গাড়িবহর। এসময় নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে হাসিমুখে হাত নাড়েন তারেক রহমান।
সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান। তারপর মায়ের সঙ্গে দেখা করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। এরপর তার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।
Rp / Rp
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন