ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

পর্যটন মৌসুমে যানজট ও অবৈধ পার্কিং রোধে রাঙ্গামাটি জেলা পুলিশের ট্যুরিস্ট বাস নিবন্ধন ব্যবস্থা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১২-২০২৫ সকাল ৮:২৯

পাহাড়-হ্রদ ও বৈচিত্র্যময় সংস্কৃতির লীলাভূমি রাঙ্গামাটি দেশের অন্যতম শীর্ষ পর্যটন জেলা। প্রতিবছর বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটকের আগমনে মুখর থাকে এই অঞ্চল। ক্রমবর্ধমান পর্যটন চাপের সঙ্গে সামঞ্জস্য রেখে সুশৃঙ্খল, আধুনিক ও পরিবেশবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাঙ্গামাটিতে ট্যুরিস্ট বাস শহরে প্রবেশের জন্য ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ।

পর্যটন মৌসুমে অপরিকল্পিত বাস প্রবেশ, যানজট ও অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে ট্রাফিক শৃঙ্খলা, পরিবেশ সুরক্ষা ও পর্যটন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নেতৃত্বে চালু হওয়া এ ব্যবস্থার আওতায় ট্যুরিস্ট বাসগুলোকে শহরে প্রবেশের আগে অথবা যাত্রা শুরুর পর http://www.obtbd.com/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে অনুমোদনের তথ্য জানানো হবে এবং নির্ধারিত টার্মিনাল ও পার্কিং ব্যবহারের নির্দেশনা দেওয়া হবে।

ডিজিটাল নিবন্ধনে অপরিকল্পিত বাস প্রবেশ বন্ধ, যানজট হ্রাস এবং পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে। চালকদের দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার পাশাপাশি যত্রতত্র পার্কিং ও ময়লা-আবর্জনা ফেলার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

Masum / Masum

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত