ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

বিশাল কর্মীবহর নিয়ে বাগেরহাট জেলা বিএনপি'র সদস্য খায়রুজ্জামান শিপনের বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১২-২০২৫ দুপুর ৪:৩২

বাগেরহাট জেলা বিএনপি'র সদস্য কাজী খায়রুজ্জামান শিপন এর নেতৃত্বে শত শত বিএনপি কর্মী ও সমর্থকদের নিয়ে আজ ৩১-১২-২০২৫ ইং রোজ বুধবার রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা  জিয়ার জানাযায় অংশগ্রহণ করেন। 

মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার বেলা ৩টা বেজে ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার আগে শুরুতেই বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপর পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন তারেক রহমান। এ সময় সবার কাছে মায়ের জন্য দোয়া চান তিনি। জানাজায় উপস্থিত বিপুল মানুষের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘দোয়া করবেন। আল্লাহতায়ালা যাতে উনাকে বেহেশত দান করেন।’ এরপর জানাজা অনুষ্ঠিত হয়।

Masum / Masum

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত