কুষ্টিয়ায় ২৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
গত এক বছর তিন মাসে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন প্রায় ২৩ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর জোয়ানরা।বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিজিবির কুষ্টিয়া সদর দপ্তরের মিরপুরস্থ শহীদ কর্নেল শামসুল আরেফিন হলে আলোচনা সভা শেষে জব্দকৃত মাদকদ্রব্য সমূহ প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিক ভাবে ধ্বংস করা হয়।মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও মালিক বিহীন জব্দকৃত মাদকসমূহ ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ার হোসেন (এনডিসি, পিএসসি, জি+)।
কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার ও উপ- মহাপরিচালক এমারাত হোসেন (পিবিজিএম) তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি। এই ধারা অব্যহত থাকবে। যেকোনো মূল্যে আমরা দেশকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক (পিএসসি পরিচালক) লেঃ কর্নেল মো: আরিফুল হক।
১ নভেম্বর ২০২২ হতে ৩১ জানুয়ারী ২০২৪ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় জব্দকৃত মাদকসমূহের মধ্যে রয়েছে ফেনসিডিল- ৯ হাজার ৪৪২ বোতল, বিদেশী মদ- ৮ হাজার ৭৯৩ বোতল, ভারতীয় গাজা- ২৩৪.৪৮২ কেজি, হেরোইন- ২৭.৫৯৪ কেজি, ইয়াবা ট্যাবলেট- ১ হাজার ৭৮ পিস, ভায়াগ্রা- ৪৪৫ পিস, সিলডিনাফিল ট্যাবলেট- ২ লাখ ৮৪ হাজার ৩৬১ পিস, গরু মোটাতাজাকরণ ট্যাবলেট ১১ হাজার ১৩৮ পিস, ভারতীয় পাতার বিড়ি- ১ লাখ ৫৮ হাজার ৫০০ প্যাকেট, সাপের বিষ- ০.৫০০ লিটার, কারেন্ট জাল- ৩৭৯ পিস।
এ সময় কুষ্টিয়া ব্যাটেলিয়ান (৪৭ বিজিবি) কোয়াটার মাস্টার ও সহকারী পরিচালক জাকিরুল ইসলাম, কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, মেহেরপুরের গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আক্তার, কুষ্টিয়া সিপিসি- ১, র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার কিশোর কুমার, কুষ্টিয়া মিরপুর পুলিশ সার্কেল মোঃ আব্দুল খালেক, মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, মিরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম, কুষ্টিয়া মিরপুর ওয়ার হাউস ইন্সপেক্টর ফায়ার সার্ভিস সবুজ হোসেন, প্রশাসনের আমন্ত্রিত কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিজিবি’র বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
Masum / Masum
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল