নরসিংদী-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের কাজী শরিফুলের মনোনয়ন বৈধ ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী কাজী শরিফুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়রুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ (বুধবার) রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়ারুল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী কাজী রেজাউল ইসলাম ও আবু হেনা মোস্তফা কামাল মিলন।
জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের দিন গত ২৯ ডিসেসম্বর প্রার্থী কাজী শরিফুল ইসলামকে বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সমর্থকরা বাধা দেয়। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ১ জানুয়ারি সমর্থনকারীকে প্রতিপক্ষ অপহরণ করে। পরে জেলা রিটার্নিং কর্মকর্তার সামনে মনোনয়নপত্রের স্বাক্ষর অস্বীকার করতে তাকে বাধ্য করা হয়।
এর পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র বাতিল হলে নির্বাচন কমিশনে আপিল করা হয়। সেখানে মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল থাকলে হাইকোর্টে রিট করেন প্রার্থী কাজী শরিফুল ইসলাম। ওই রিটের শুনানি নিয়ে আদালত নির্দেশনাসহ রুল জারি করেন।
এ ব্যাপারে নরসিংদী-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী শরিফুল ইসলাম বলেন,
আল্লাহর রহমতে ও নরসিংদী-৪ আসনের মানুষের ভালবাসায় সত্যের জয় হয়েছে। সত্যের জন্য আমি আমৃত্যু কাজ চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।
Masum / Masum
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন