বাগেরহাট--৪ এ নমিনেশনের বৈধতা পেল স্বতন্ত্র প্রার্থী খায়রুজ্জামান শিপনের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী খায়রুজ্জামান শিপন এর আপিলের বিপরীতে তার প্রার্থিতার বৈধতা দিয়েছে জেলা নির্বাচন কমিশন।
প্রার্থিতা বৈধতা পেয়ে তিনি সাংবাদিক সম্মেলনে আয়োজন করেন। সম্মেলনে উপস্থিত হয়ে জনাব খায়রুজ্জামান শিপন বিএনপি'র পক্ষ থেকে নমিনেশনকৃত প্রার্থীর সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, একজন আওয়ামী লীগের যিনি জুলাই যুদ্ধ মামলার আসামি সোমনাথ-দে নামক একজনকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তখন দেশে না থাকার কারণে এরকম অনিয়ম হয়েছে। তাই আমি তার উপর আস্থা ও বিশ্বাস আছে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে কতিপয় দুষ্কৃতিকারীরা আমাদের এই বাগেরহাট -৪ আসনে বর্তমানের আওয়ামী লীগের পদধারী এক লোককে নমিনেশন দিয়েছে ।
এরজন্য আমি স্বতন্ত্রপ্রার্থী হয়েছি। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের ব্যথা উপলব্ধি করে এই লোকটিকে বাদ দিয়ে আমাদের কে নির্বাচন করার জন্য অনুমতি দিবেন।
তিনি আরও বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১% এর দুইজন দেখাতে পারিনি। এইজন্য আমি এই দুজন সঙ্গে নিয়ে নিয়ে আসছি তারা একসেপ্ট করছে।
তিনি আরো বলেন যেহেতু আমি এখনো পর্যন্ত নির্বাচনের মনোনয়ন বৈধতা পাইনি তাই আমি দলের সাথে কমিউনিকেট করতে পারিনি। এখন যেহেতু স্বতন্ত্র হিসেবে বৈধ হয়েছি এবং ইনশাআল্লাহ আমি আমার নেতাকর্মীদের চাহিদা মোতাবেক মাঠে থাকবো।
আমাদের নেতাকর্মীদের চাহিদা একটাই জুলাই যোদ্ধাদের যারা হত্যা করেছে, যে যাত্রাবাড়ী থানার মামলার ১৩৮ নাম্বার আসামী এবং সোনাডাঙ্গা থানার রাষ্ট্রদ্রোহী মামলার আসামিকে কোন অবস্থায় এই এলাকায় নমিনেশন না দেওয়া হয় এবং দল থেকে বের করে দেওয়ার জন্য। দল থেকে যদি বের করে না দেওয়া হয় তাহলে আমরা জনগণের চাহিদা অনুযায়ী এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকবো ইনশাআল্লাহ।
Masum / Masum
মোড়েলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলাচনা সভা অনুষ্ঠিত
বাগেরহাটে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, বাড়ি থেকে মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: বাগেরহাটের জেলা প্রশাসক
বাগেরহাটে বৃক্ষ রোপন অভিযান ও মেলার উদ্বোধন
বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে: টুকু
দিনাজপুরে কাঞ্চন সেতু সড়ক এক ঘন্টা অবরোধ: চরম দূর্ভোগ
এক মাস মাদক-জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা দেবেন না লালমনিরহাটের আইনজীবীরা
বাগেরহাট চেম্বার অব কমার্সের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
ভূমিদস্যু আব্দুস সামাদকে গ্রেফতার ও এনসিপির নেতা মুনসহ পাঁচজনের মুক্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
মোড়েলগঞ্জে ২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনে আরা