ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০২ মামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১-২০২৬ দুপুর ৪:৪১

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫০২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ১ টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৩২ টি মোটরসাইকেলসহ মোট ৭৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২ টি বাস, ১ টি ট্রাক, ১১ টি সিএনজি ও ৮০ টি মোটরসাইকেলসহ মোট ১১২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮ টি বাস, ২ টি ট্রাক, ১৩ টি ক্যাভার্ড ভ্যান, ৫৬ টি সিএনজি ও ৯৯ টি মোটরসাইকেলসহ মোট ১৮৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১ টি বাস, ১৮ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ৯৫ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ১ টি বাস, ১ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ৬৭ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪ টি বাস, ১৫ টি ট্রাক, ৩৭ টি কাভার্ডভ্যান, ৭০ টি সিএনজি ও ৪৮৩ টি মোটরসাইকেলসহ মোট ৬৯৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২ টি বাস, ১ টি ট্রাক, ৩ টি ক্যাভার্ডর্ভ্যান, ১৭ সিএনজি ও ৪৩ টি মোটরসাইকেলসহ মোট ৮৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩ টি বাস, ২টি ট্রাক, ৭ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১০৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৬২ টি গাড়ি ডাম্পিং ও ১৫০ টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Rp / Rp

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

কামরাঙ্গীরচরে গৃহবধূর পরিকল্পনা ও নেতৃত্বে ডাকাতি; লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিস

প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাচারঃ ৫৬টি পাসপোর্টসহ সংঘবদ্ধ চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

টিকিটের নামে প্রতারণা: ফ্ল্যাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা করেছে সিআইডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় বাড্ডায় ১০০ কেজি গাঁজাসহ একটি গাড়ি জব্দ

এয়ারপোর্টের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে  প্রতারণা: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০

মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা হতে একটি  দেশীয় পিস্তলসহ  ছিনতাইকারী মোঃ টিপু (২৭)'কে কে আটক করেছে র‌্যাব-২