ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ ও সহিংস ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএজেপি'র


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-২-২০২৬ রাত ৯:৪৩

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, সালাউদ্দিন আম্মার সহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ ও সহিংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ আমজনগণ পার্টি।

আজ ৬ ফেব্রুয়ারি ২০২৬ আম-জনগণ পার্টির সহ দপ্তর সম্পাদক জনাব বেলাল হোসেন ইবরহিম কতৃক স্বাক্ষরিত একটি পেজ ব্রিফিং এ  এই প্রতিবাদ জানানো হয়। 

বাংলাদেশ আমজনগণ পার্টি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, আজ রাজধানীতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিবের উপর এবং অনান্য নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ ও সহিংস ঘটনার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

এই ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ কর্মসূচির জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশ আমজনগণ পার্টি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং প্রকৃত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

একই সাথে আহত নেতাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশ আম জনগণ পার্টি মনে করে, রাজনৈতিক মতভেদ থাকলেও তা অবশ্যই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধান হওয়া উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের জানমাল রক্ষায় আরও দ্বায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

Masum / Masum

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত