মুস্তাফিজের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানাল কুমিল্লা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের ম্যাচহীন দিনে শোনা গেল দুর্ঘটনার খবর। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বড় তারকা মুস্তাফিজুর রহমান অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন। প্র্যাকটিস সেশনে ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের বল ফিজের মাথায় আঘাত করে। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার মিডিয়া ম্যানেজার সোহানুজ্জামান খান নয়ন বলেন, ‘মাথায় লেগেছে। এরপর সে বসে ছিল মাঠে, রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়েছে। দলের দায়িত্বে থাকা সকলেই সেখানে গেছে।’
চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মুস্তাফিজের সবশেষ অবস্থা জানিয়েছে কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। তাতে আছে স্বস্তির খবর।
টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল জানান, ‘সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ নেই। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তার ক্ষতে সেলাই লাগানো হয়েছে।’
জানা যায়, মূলত মাথার পেছনের সাইডে বল লেগেছে মুস্তাফিজের। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন, তখন তিনি বোলিং সাইডে ছিলেন। হঠাৎ বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। নেওয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে।
এবারের বিপিএলে এখন পর্যন্ত কুমিল্লার জার্সিতে ৯ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।
Admin / Admin
ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক
টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক
থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন
সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি
ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা
প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান
বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী