পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকিরকে দৈনিক সমাবেশ পত্রিকার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
দেশের পুলিশ বাহিনীর শীর্ষ পদে বড় পরিবর্তন এনে অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিসিএস ১৫তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা এর আগে এপিবিএন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তিনি সদ্য বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। পুলিশের নতুন এই শীর্ষ নেতৃত্বকে স্বাগত জানিয়ে দৈনিক সমাবেশ পত্রিকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম। তিনি বলেন নবনিযুক্ত আইজিপি বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের এক কৃতি সন্তান। তিনি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের হওয়ায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত।
আলী হোসেন ফকিরের কর্মজীবন অত্যন্ত বৈচিত্র্যময়। তিনি ঢাকা মহানগর পুলিশ ছাড়াও নেত্রকোণা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০৮ সালে ডিএমপির উত্তরা জোনের ডিসি ছিলেন। তবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২০২২ সালে খুলনা এপিবিএন-এর অধিনায়ক থাকাকালীন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার তাকে পুনরায় চাকরিতে ফিরিয়ে আনে এবং ধাপে ধাপে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক পদে উন্নীত করে।
এমএসএম / Rp
লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন