শ্রমিক ও মেহনতি মানুষের দেশ এই বাংলাদেশ -- শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিক ও মেহনতি মানুষের দেশ এই বাংলাদেশ কিন্তু তাদের কোনো সরকারি সহায়তা বা সেবা পেতে আমরা অনলাইন সিস্টেমের বদলে এখনো পুরাতন কাগুজে পদ্ধতি ব্যবহার করছি তা অত্যন্ত দুঃখজনক।
আজ ঢাকায় শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।
শ্রমমন্ত্রী তাঁর বক্তব্যে সেবার মানোন্নয়নে ৩২টি শ্রম কল্যাণ কেন্দ্রের সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত তৈরির নির্দেশ দিয়েছেন। একইসাথে তিনি শ্রম অধিদপ্তরের আইটি সেক্টরসহ চলমান সকল উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
মন্ত্রী কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি কাজে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না। যার যা দায়িত্ব, তাকেই তা সজাগ থেকে নিষ্ঠার সাথে পালন করতে হবে। প্রতিটি স্তরে ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করে শ্রমিক হয়রানিমুক্ত সেবা দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের আহবান জানান।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার বলেন, শিশুশ্রম একটি জঘন্য অপরাধ, যা প্রতিরোধে আমাদের সবাইকে কাজ করতে হবে। তাছাড়া শ্রমিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি শ্রম পরিদর্শকদের কাজ করতে নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ফাহমিদা আক্তার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মোঃ ইমরুল মহসিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো: মুনির হোসেন খান এবং শ্রম মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
Rp / Rp
রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমপর্যায়ের সুযোগ-সুবিধা প্রদান করা হবে -- অর্থমন্ত্রী
শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -- মার্কিন রাষ্ট্রদূত
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে -- তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক
মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে - স্বরাষ্ট্রমন্ত্রী
কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী
বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক
আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর
প্রযুক্তিভিত্তিক সমষ্টিগত জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Link Copied