ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

১২ রানের লিড নিয়ে মধ্যাহ্ন ভোজে গেল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ১২:১৪

সিলেট টেস্টের তৃতীয় দিনের সকালে বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় নিউজিল্যান্ডের টেলএন্ডাররা। শেষ পর্যন্ত মুমিনুল হকের ব্রেক থ্রুর আগে কাইল জেমিসন আর টিম সাউদি দুজনে মিলে গড়েন ৫২ রানের জুটি। আর তাতে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে সফরকারীদের ইনিংস থামে ৩১৭ রানে।

৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে অবিচ্ছিন্নই ছিল বাংলাদেশের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১৯ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। লিড বেড়ে দাঁড়িয়েছে ১২ রান। 

২৬ বলে ১৪ রানে ব্যাট করছেন জাকির হোসেন আর ৩৪ বলে ৫ রান করেছেন মাহমুদুল হাসান জয়। 

এর আগে ২৬৬ রানে ৮ উইকেট নিয়ে ৩য় দিন শুরু করেছিল কিউইরা। উইলিয়ামসনকে বারবার জীবন দিলেও শেষ পর্যন্ত লিডের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা। ৩য় দিন সকালে দ্রুত কিউইদের ফিরিয়ে দেওয়াটাই লক্ষ্য ছিল টাইগার বোলারদের। স্বল্প লিডও সিলেটের এই পিচে হতে পারতো সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ।

কিন্তু ৩য় দিন দেখেশুনে ব্যাট চালিয়েছেন দুই টেলএন্ডার ব্যাটার কাইল জেমিসন এবং টিম সাউদি। নিউজিল্যান্ডকে এনে দিয়েছেন লিড। ২৬৪ রানে ৮ম উইকেট পতনের পর নবম উইকেটে এই দুজন গড়েছেন ৫২ রানের জুটি। তাতেই কপালে চিন্তার ভাঁজ বাড়ছিল বাংলাদেশের।

তৃতীয় দিন সকাল থেকেই নিরীহ-নির্বিষ বোলিং করেছে বাংলাদেশ। একে একে আক্রমণে আনা হয়েছে তিন স্পিনার আর এক পেসারের সবাইকে। তবে উইকেট তো দূরে থাক ন্যূনতম চাপটাও সৃষ্টি করা হয়নি টাইগার বোলারদের। বরং ধৈর্য নিয়ে ব্যাটিং করে বাংলাদেশের হতাশাই বাড়িয়েছেন জেমিসন-সাউদি। শেষ পর্যন্ত পার্ট-টাইমার মুমিনুলে রক্ষা পেয়েছে বাংলাদেশ। 

প্রথমে হালকা সুইয়ে বিভ্রান্ত করেছেন কাইল জেমিসনকে। তার হালকা সুইংয়ে ব্যাটে-বলে করতে পারেননি এই পেসার। আউট হয়েছেন এলবিডব্লিউতে। চার বল পর প্রায় একই ডিলিভারিতে স্ট্যাম্প খুইয়েছেন সাউদি। ৭ রানের লিড নিয়েই থামে কিউইরা। 

এমএসএম / এমএসএম

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার

উৎসব ও আনন্দের মাঝে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের

নভেম্বর ঢাকায় আয়োজিত হবে নারী কাবাডি বিশ্বকাপ

অনারম্বর আনুষ্ঠানিকতায় ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র

ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র

পোলার আইসক্রিম ২৯ তম স্কুল হ্যান্ডবলে থাকছে ঘরে এবং বাহিরে আয়োজন