ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৮-৩-২০২৬ সকাল ৫:৫৭
অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষে রাজধানীর কড়াইল বস্তি পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শনিবার (৭ মার্চ) তিনি বস্তি এলাকায় সিএসএফ গ্লোবাল ও আলো ক্লিনিকের বিভিন্ন স্বাস্থ্যসেবা ও বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন।
 
পরিদর্শনের শুরুতে প্রতিমন্ত্রী কড়াইল বস্তিতে অবস্থিত সুবিধাবঞ্চিত মানুষের জন্য নির্মিত আধুনিক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘আলো ক্লিনিক’ পরিদর্শন করেন। সেখানে প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
 
ক্লিনিকের ডিজিটাল ডাটাবেজ, রোগী নিবন্ধন প্রক্রিয়া এবং পেপারলেস প্রেসক্রিপশন পদ্ধতির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, "বস্তিবাসীর জন্য এমন আধুনিক ও ডিজিটাল সেবা সত্যিই অনুকরণীয়। এ সময় প্রতিমন্ত্রী ডিজিটাল সিস্টেমে পরীক্ষার রিপোর্ট ও রোগীর ইতিহাস সংরক্ষিত কার্যক্রম গুলো ঘুরে দেখেন। 
 
পরবর্তীতে এনজিও সিএসএফ গ্লোবাল (CSF Global) পরিচালিত প্রতিবন্ধী শিশুদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন। সেখানে স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করে তিনি তাদের ‘হিউম্যান ব্রিজ’ বা ‘মানবিক সেতু’ হিসেবে আখ্যায়িত করেন।
 
ড. এম এ মুহিত বলেন, "প্রতিবন্ধী হওয়া কোনো সমস্যা নয়; আসল সমস্যা হলো আমাদের সমাজ পদে পদে যে বাধার সৃষ্টি করে সেটি। সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের নিয়ে আসার পথে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব বাধা আমাদের সম্মিলিতভাবে দূর করতে হবে।"
 
প্রতিবন্ধী শিশুদের মেধা বিকাশের পথ সুগম করার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, "আমাদের বিশেষায়িত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে। সরকার এবং এনজিওগুলোর সমন্বিত কার্যক্রমের মাধ্যমেই আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে পারি।"
 
পরিদর্শনকালে সিএসএফ গ্লোবাল ও আলো ক্লিনিকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Ahad Hossain / Ahad Hossain

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ তথ্যমন্ত্রী

গভীরতর সম্পৃক্ততার জন্য বাংলাদেশ ও ইইউ-এর অঙ্গীকার নবায়ন

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালক এর বৈঠক