ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

বিপিজেএফের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৩-২০২৬ বিকাল ৬:৫১

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে উন্নত মানের ইফতার বিতরণ ও নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) এর নেতৃত্বে এ ইফতার বিতরণ করা হয়। এরআগে ইসলামী বিশ্বস্ত প্রতিষ্ঠান আস-সুন্নাহ ট্রাস্টে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়। এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) বলেন, আমরা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের অধিকার আদায় ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। রমজান মাস একটি পবিত্র মাস। এই মাসে আমরা বেশি বেশি ভাল কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াবো৷ পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাই, আপনারা আপনাদের সামথ্য অনুযায়ী পাশের মানুষটির পাশে দাঁড়ান।

এ ব্যাপারে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ বলেন, প্রতিবছরের ন্যায় সংগঠনের সদস্যদের অর্থায়নে এবারও অসহায় ও দুস্থদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে, ইনশাল্লাহ।

Masum / Masum

লোহাগড়ার জয়পুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেন বাগেরহাটের তাপস কুমার রায়

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত