ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পদ্মা, যমুনা ও মুক্তারপুর সেতুতে ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৬-৩-২০২৬ রাত ১২:৪
আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে পদ্মা বহুমুখী সেতু, যমুনা সেতু এবং মুক্তারপুর সেতুর টোল প্লাজায় যানবাহনের দ্রুত, নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন পারাপার নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ সেতু বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) লেন ব্যবহারের মাধ্যমে টোল আদায় কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ। সভায় সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিআরটিএ-এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব), পরিবহন সমিতির নেতৃবৃন্দ, পরিবহনের মালিকগণের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট সেতুসমূহের সাইট অফিসের কর্মকর্তাগণও সভায় অংশ নিয়ে মাঠ পর্যায়ের প্রস্তুতি তুলে ধরেন।
 
সভাপতির বক্তব্যে সচিব সেতু বিভাগ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদয় নির্দেশনা প্রদান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সেই লক্ষ্য বাস্তবায়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আমাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন। তাদের এই সমন্বিত নির্দেশনা এবং জনপ্রত্যাশা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন সেতু ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম বাস্তবায়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
 
সভায় বিআরটিএ-এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) উল্লেখ্য করেছেন, ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম বাস্তবায়নের ক্ষেত্রে তারা সর্বোচ্চ সহযোগিতার আস্তাস দিয়েছেন। পাশাপাশি পরিবহন সমিতির নেতৃবৃন্দ, পরিবহনের মালিকগণের প্রতিনিধিগণ এবং বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) প্রতিনিধিগণ তাদের দিক থেকে সহযোগিতা করবে মর্মে সভায় প্রতিশ্রুতি প্রদান করেন।
 
ইদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে, প্রতিটি টোল প্লাজায় ইটিসি লেনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং চালকরা যাতে কোনো বিরতি ছাড়াই টোল প্রদান করে দ্রুত সেতু পার হতে পারেন, সেজন্য ইটিসি লেনগুলোকে শতভাগ কার্যকর রাখা হবে। বিআরটিএ এবং পরিবহন মালিক সমিতির সহযোগিতায় সকল বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহনে দ্রুত আরএফআইডি ট্যাগ স্থাপন ও নিবন্ধনের জন্য বাসস্ট্যান্ডগুলোতে সমন্বিত সেবা প্রদান বুথ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। যাত্রীরা যাতে সহজে তাদের টোল অ্যাকাউন্ট রিচার্জ করতে পারেন, সে লক্ষ্যে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসগুলোর মাধ্যমে তাৎক্ষণিক রিচার্জ সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
সচিব সেতু বিভাগ বলেন, পবিত্র ইদে ঘরমুখো মানুষের যাতায়াত আরামদায়ক করা আমাদের অন্যতম অগ্রাধিকার। আধুনিক প্রযুক্তি তথা ইটিসি ব্যবহারের মাধ্যমে আমরা টোল প্লাজায় দীর্ঘ যানজট কমিয়ে আনতে বদ্ধপরিকর। সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। এই প্রযুক্তিনির্ভর পদক্ষেপের ফলে ঈদে পদ্মা, যমুনা ও মুক্তারপুর সেতুতে যানজটমুক্ত ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত হবে।

Ahad Hossain / Ahad Hossain

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী