ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৬-৩-২০২৬ রাত ১২:৮
নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য, শ্রমের আন্তর্জাতিক মানদণ্ড এবং টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা একান্তভাবে কাম্য বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
 
আজ ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।
 
সাক্ষাৎকালে মন্ত্রী জানান, আমরা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের লক্ষ্যে 'বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫'-এর আলোকে 'বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬'-এর খসড়া প্রেরণ করেছি। অনুমোদিত হলে তা দ্রুতই জাতীয় সংসদে পেশ করা হবে। তিনি আরও আশ্বস্ত করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই আইনের বিষয়টি প্রাধান্য দিচ্ছেন এবং ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন।
 
সভায় আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, আমরা বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা দেখেছি এবং তা বাস্তবায়নে সরকারের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ কে আইনে রূপান্তরের কার্যক্রম এবং আইএলও-র কাছে বাংলাদেশের রোডম্যাপ বাস্তবায়নে সংশোধিত সময়সীমা নির্ধারণের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া আইনের যেসব ধারায় বড় পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।
 
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার জানান, বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন বাস্তবায়নের একটি স্পষ্ট রোডম্যাপ মন্ত্রণালয়ের রয়েছে। তিনি উল্লেখ করেন যে, আইনের খসড়ায় আপাতত বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি। তবে ভবিষ্যতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করেই তা করা হবে।
 
উক্ত সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইএলও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 

Ahad Hossain / Ahad Hossain

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী