ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৩১-৩-২০২৬ দুপুর ১১:৬
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব উন্নয়নমূলক কাজের মান যাচাই করার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। তিনি বলেন, সিটি কর্পোরেশনের চলমান কাজের মান নিশ্চিত করতে নির্বাহী প্রকৌশলীদের নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে কাজের গুণগত মান যাচাই করতে হবে। কোনো নিম্নমানের কাজ পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে তা চিহ্নিত করে পুনরায় যথাযথভাবে কাজ আদায় করে নিতে হবে।
 
আজ বিকেলে নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলমান সকল উন্নয়নমূলক কাজের অগ্রগতি, গুণমান ও গতিশীলতা নিশ্চিতকরণের লক্ষ্যে ঠিকাদারদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রশাসক এসব কথা বলেন।
 
প্রশাসক আরও বলেন, ডিএনসিসি ও ঠিকাদারদের মধ্যে কার্যকর বোঝাপড়া থাকতে হবে। “আমরা কাউকে বাদ দিয়ে কাজ করতে চাই না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তুলতে চাই,” 
 
এসময় তিনি আরও বলেন, কাজের ক্ষেত্রে দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় ডিএনসিসিকে অগ্রগামী থাকতে হবে এবং কাজের ক্ষেত্রে কারও প্রতি কোনো বৈষম্য করা হবে না।
 
তিনি সকল ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, সব কাজ নির্ধারিত সময়সূচির মধ্যেই সম্পন্ন করতে হবে। যথাসময়ে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
 
সভায় জানানো হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বর্তমানে ৩৪৮টি উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব কাজের আওতায় ২১৫.৬৫ কিলোমিটার রাস্তা, ২১৫.১৩ কিলোমিটার নর্দমা এবং ৬৭.৫৯ কিলোমিটার ফুটপাত উন্নয়ন কাজ বাস্তবায়নাধীন রয়েছে।
 
সভায় বিভিন্ন ঠিকাদার তাদের কাজ বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেসব সমস্যার সমাধানে ডিএনসিসির সহায়তা কামনা করেন।
 
সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ ডিএনসিসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী