ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

০২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ২৯৬ লিটার জ্বালানী তেল জব্দ করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২-৪-২০২৬ দুপুর ৪:৪৫
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় মেসার্স ভাই ভাই অয়েল সার্ভিস ও মেসার্স শাহীন ট্রেডার্স নামে ০২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ২৯৬ লিটার জ্বালানী তেল জব্দ করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত
 
বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর অসাধু প্রতারক চক্র। 
 
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জ্বালানী তেলের কৃত্রিম সংকটকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু চক্র। ফলে কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে অধিক মুনাফা লাভের আশায় জ্বালানী তেলের কৃত্রিম সংকট তৈরী করে আসছে। ফিলিং স্টেশন বা পাম্পগুলোতে সরবরাহ নেই বলে ভোক্তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং খোলা বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মূল্যে জ্বালানী তেল বিক্রয় করে আসছে। এরই ধারাবাহিকতায়, অদ্য ০২/০৪/২০২৬ ইং তারিখে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় মেসার্স ভাই ভাই অয়েল সার্ভিস ও মেসার্স শাহীন ট্রেডার্স নামের ০২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠান দুইটি হতে ১৫৮ লিটার অকটেন এবং ১৩৮ লিটার ডিজেলসহ মোট ২৯৬ লিটার জ্বালানী তেল মজুত অবস্থায় জব্দ করে। পরবর্তীতে র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আবু হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রতিষ্ঠান দুইটির মালিকদেরকে সর্বমোট ২০০০/- (দুই হাজার) টাকা অর্থদন্ড প্রদান ও মৌখিকভাবে সতর্ককতামূলক নির্দেশনা প্রদান করেন। জ্বালানী সংকট নিরসনে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী