নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -- সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স বাস্তবায়ন করবে।
তিনি আজ ঢাকায় গুলশানে লেকশর হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ: রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষা একটি অগ্রাধিকারপূর্ণ বিষয়। আমরা শুধু প্রতিশ্রুতি দেইনি, বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। প্ল্যান ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে কাজ করে নারী নির্যাতন প্রতিরোধ, শিশু অধিকার সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের সকলের দায়বদ্ধতা রয়েছে। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যে সকল সুপারিশ রয়েছে, তা শুধু কাগজে-কলমে নয়, মাঠপর্যায়ে সকলে মিলে বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, এ দেশে ৫১ শতাংশ নারী ও ৩৩ শতাংশ শিশু সমাজেরই অংশ এবং সম্পদ। নারীর ক্ষমতায়ন এবং শিশুদের সুরক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ প্রোগ্রামসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে যাতে নারী প্রধান পরিবারগুলো সরাসরি সুবিধা পায় এবং স্বাবলম্বী হতে পারে। তিনি বলেন, এদেশে নারী ও শিশু নির্যাতনে যে পরিমাণ আইন রয়েছে, তা অন্য কনো সভ্য দেশের কোথাও নেই। তিনি ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার উপর পরিবারের প্রতি গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, সমাজে যারা মাদকাসক্ত যুবক তারা সমাজে রোগের মতই একটা ডিজিস। তারা সমাজে নানা রকম অন্যায় কাজের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। তাদের থেকে আমাদের ছেলেমেয়েদের দূরে রাখতে হবে।
মন্ত্রী আরো বলেন, ভবিষ্যতে আমরা আরও শক্তিশালী আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং এনজিও-সরকারি অংশীদারিত্বের মাধ্যমে নারী ও শিশু সুরক্ষাকে আরও সুরক্ষিত করব।
অনুষ্ঠানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধিরা নারী ও শিশু সুরক্ষা বিষয়ক বিস্তারিত সুপারিশমালা উপস্থাপন করেন। তারা রাজনৈতিক দলগুলোর ইশতেহারে শিশু বিবাহ প্রতিরোধ, লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ, শিশু শ্রম নির্মূল এবং মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর জোর দেন।
মন্ত্রী বলেন, প্ল্যান ইন্টারন্যাশনালের এই উদ্যোগ প্রশংসনীয়। আমরা তাদের সুপারিশগুলো গুরুত্বসহকারে বিবেচনা করব এবং ভবিষ্যত কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করব। সকল রাজনৈতিক দলকে একযোগে কাজ করতে হবে যাতে প্রতিটি নারী ও শিশু নিরাপদ ও সমৃদ্ধ জীবন পায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ডা.জাহেদ উর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, বিশিষ্ট রাজনীতিবিদ ডাক্তার তাসনিম জারা, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেট্রোপলিটন এক্সিকিউটিভ কমিটির মেম্বার ডাঃ ফেরদৌস আরা খানম বক্তৃতা করেন। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকার সুরক্ষার সুপারিশ, রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ও ভবিষ্যত করণীয় নানা বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি নারী ও শিশু অধিকার নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল
এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
Link Copied