খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব।
'খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান স্লোগান' নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকার নির্বাচনের দুই- তিন বছর আগে থেকে দেশের স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছিল। সরকার প্রিভেনশনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের সরকার খুব অল্প সময়ের মধ্যে এক লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।যার মধ্যে ৮০ শতাংশই নারী স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়া হবে। তারা বিভিন্ন ওয়ার্ডে, ইউনিয়নে সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে মানুষের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করবে এবং বিভিন্ন জটিল রোগ সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করবেন।
প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে উদ্বুদ্ধ করতে বর্তমান সরকার ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ১২৯ জন জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ডের আওতায় এনেছে। অল্প সময়ের মধ্যে অবশিষ্ট আরো ৫০০ জনকে এই ক্রীড়া ভাতার আওতায় আনা হবে। আগামী ৩০ এপ্রিল ১২ থেকে ১৪ বছরে শিশু -কিশোরদের নিয়ে শুরু হবে নতুন কুড়ি স্পোর্টস। চতুর্থ শ্রেণী থেকে আটটি ইভেন্টে খেলাধুলাকে শ্রেণিকক্ষে বাধতামূলক করা কার্যক্রম চলমান রয়েছে। এখানে অন্যান্য বিষয়ের মত খেলাধুলাতে পাশ-ফেল করার একটি বিষয় রয়েছে।
বক্তব্যের শেষে প্রতিমন্ত্রী জাতীয় হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় পর্যায় এরকম প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আহ্বান জানান এবং সরকারের সকল প্রকারের সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল
এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
Link Copied