ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

Asycuda World এর সাথে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম (FxTMS) এর আন্ত:সংযোগ স্থাপন 


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৮-৪-২০২৬ বিকাল ৫:৫০
পণ্য আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক কর্তৃক ইস্যুকৃত কমার্শিয়াল ইনভয়েসকে সকল বানিজ্যিক ব্যাংকের মাধ্যমে এক ও অভিন্ন ফরম্যাটে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম (FxTMS) হতে রিয়েল টাইম ভিত্তিতে Asycuda World সিস্টেমে প্রেরণের উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে সিস্টেম দুটির আন্তঃসংযোগ স্থাপন করেছে। ইতোমধ্যে উক্ত আন্তঃসংযোগের User Acceptance Test সম্পন্ন হয়েছে এবং ০৭ এপ্রিল, ২০২৬ তারিখ হতে পাইলটিং কার্যক্রম শুরু করা হয়েছে। সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড জনাব মো: আবদুর রহমান খান এফসিএমএ আজ এ আন্তঃসংযোগ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
 
আন্তঃসংযোগ স্থাপনের পূর্বে ব্যাংক কর্তৃক প্রত্যায়িত কমার্শিয়াল ইনভয়েসসমূহ কাস্টমসের নিকট হার্ড কপি দাখিল করতে হতো। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের FxTMS হতে রিয়েল টাইম ভিত্তিতে Asycuda World সিস্টেমে কমার্শিয়াল ইনভয়েস এর সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে বিধায় কাস্টমস অফিসে গিয়ে কমার্শিয়াল ইনভয়েসের হার্ড কপি দাখিল করতে হবে না। 
 
FxTMS এবং Asycuda সিস্টেমের আন্তঃসংযোগের সুবিধা-
 
• কমার্শিয়াল ইনভয়েস যাচাই প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন ও রিয়েল-টাইম ভিত্তিক হবে;
• কাগজপত্রের ওপর নির্ভরতা হ্রাস পাবে;
• রাজস্ব ফাঁকির প্রচেষ্টা প্রতিহত করার মাধ্যমে রাজস্ব সুরক্ষিত হবে;
• রাজস্ব ঝুঁকি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে;
• আমদানি-রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত হবে;
• ট্রেডবেইজড মানি লণ্ডারিং হ্রাস পাবে;
• পণ্য মূল্য নির্ধারণে একটি নির্ভরযোগ্য ডাটাবেইজ তৈরী হবে।
 
পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে বিল অব এন্ট্রিতে আবশ্যিকভাবে কমার্শিয়াল ইনভয়েস সংযোজন কার্যক্রম গ্রহণ করা হবে। সকল বানিজ্যিক ব্যাংকের সহযোগিতায় জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংক-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই কার্যক্রম Paperless Customs ব্যবস্থা প্রবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ ও কাস্টমস ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 
-জাতীয় রাজস্ব বোর্ড

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী