ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাউলদের অসাম্প্রদায়িক চিন্তাধারা আমাদের সমাজকে আলোকিত করে এবং একটি সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে -- সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ১০:৫০

আবহমান বাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ও প্রগতিশীল ধারা হলো বাউল দর্শন। এই দর্শন মানুষের ভেতরের মানুষকে খোঁজার কথা বলে এবং মানবতা, ভালোবাসা ও সাম্যের বাণী ছড়িয়ে দেয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা আয়োজিত “বাংলাদেশে বাউলদের অর্থ-সামাজিক জরিপ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী একথা বলেন।

মন্ত্রী শুরুতেই আয়োজক প্রতিষ্ঠান, গবেষক, শিল্পী এবং সংশ্লিষ্ট সকলকে  ধন্যবাদ জ্ঞাপন করেন। এই উদ্যোগ বাউল সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সহায়তা করবে এবং  ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

মন্ত্রী বলেন, বাউলরা আমাদের সমাজের সবচেয়ে প্রতিভাবান শিল্পীদের মধ্যে অন্যতম। তারা ধর্ম, বর্ণ ও শ্রেণিভেদ ভুলে মানুষে মানুষে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার কথা বলে। তাদের এই অসাম্প্রদায়িক চিন্তাধারা আমাদের সমাজকে আলোকিত করে এবং একটি সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশের লোকসঙ্গীত ও লোকসংস্কৃতি নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে। বাউল গান ও বাউল দর্শন শুধু আমাদের ঐতিহ্যের অংশ নয়, এটি আমাদের সমাজকে মানবিক ও অসাম্প্রদায়িক করে গড়ে তুলতে সহায়তা করে।

মন্ত্রী  বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে দেশের সকল বাউল শিল্পীদের নিয়ে একটি বৃহৎ জাতীয় অনুষ্ঠানের আয়োজন করার। সেখানে তাদের অভ্যর্থনা জানানো হবে এবং তাদের সৃজনশীলতাকে জাতীয়ভাবে তুলে ধরা হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, আমরা হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতির বিভিন্ন নিদর্শন সংরক্ষণে কাজ করছি। পুরনো গান, বাদ্যযন্ত্র, আচার-অনুষ্ঠান এসবকে নতুনভাবে সংরক্ষণ ও উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এ প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যথাযথ গুরুত্বের সাথে নীতিনির্ধারণী পর্যায়ে বাউল ও লোকশিল্পীদের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

 এ অনুষ্ঠানে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ, সংশ্লিষ্ট গবেষক, ইউনেসকো ঢাকা অফিসের প্রধান ও প্রতিনিধি, বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, শিল্পী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Rp / Rp

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী