ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৪-৪-২০২৬ বিকাল ৭:৬
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, "বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এ ধরনের আয়োজন দেশীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিগত সময়ের বিভিন্ন অপপ্রচারকে পেছনে ফেলে এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বৈশাখী মেলায় অংশগ্রহণ করেছে। আজ যেন বাংলাদেশ একটি উৎসবের দেশে পরিণত হয়েছে। আমাদের সরকার বিশ্বাস করে কোন বিভেদ নয়, এভাবেই সবার অংশগ্রহণের মাধ্যমে এই দেশ এগিয়ে যাবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে বিসিকের ভূমিকার প্রশংসা করেন এবং এ খাতকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
 
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মাওলা। এছাড়াও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
 
সাত দিনব্যাপী এ মেলায় দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন পণ্য, হস্তশিল্প, ঐতিহ্যবাহী সামগ্রী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হবে। মেলাটি সকলের জন্য উন্মুক্ত এবং প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম প্রত্যাশা করা হচ্ছে।
 

Ahad Hossain / Ahad Hossain

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী