ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মতিঝিলের জীবন বীমা টাওয়ারে অগ্নিকাণ্ড আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা


মোহাম্মদ মনির photo মোহাম্মদ মনির
প্রকাশিত: ২-৫-২০২৬ রাত ৮:১১
রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলের দিলকুশায় অবস্থিত জীবন বীমা টাওয়ারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাত্র ১৭ দিনের ব্যবধানে একই ভবনে দুইবার আগুন লাগায় ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, সর্বশেষ আজ (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে ২১ তলা বিশিষ্ট ভবনটির একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় ভবনে অবস্থানরত রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, সিটি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নেমে আসেন। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে তড়িঘড়ি করে ভবন ত্যাগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও আতঙ্ক কাটেনি ভবনজুড়ে। এর আগে গত ১৩ এপ্রিল বিকালের দিকে একই ভবনে প্রথমবার আগুন লাগে। সেদিনও ধোঁয়া ছড়িয়ে পড়লে কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে ভবন থেকে নিচে নেমে আসেন এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ১৯৭০ সালে নির্মিত পুরনো এই ভবনে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বেড়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। ভবনে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার বিষয়ে দীর্ঘদিন ধরে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করছেন ভুক্তভোগীরা। এছাড়া ভবনের লিফট ব্যবস্থাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। ২১ তলা ভবনের জন্য নির্ধারিত ৪টি লিফটের মধ্যে অধিকাংশ সময় ২টি অকার্যকর থাকে। বাকি ২টি লিফট দিয়েই কোনোভাবে যাতায়াত চালানো হলেও সেগুলোও তীব্র ঝাঁকুনির মধ্যে ওঠানামা করে এবং প্রায়ই দীর্ঘ সময়ের জন্য হ্যাং হয়ে যায়। ফলে ভেতরে আটকা পড়া নারী-পুরুষদের জন্য লিফটগুলো অনেক সময়ই মৃত্যুফাঁদের মতো পরিস্থিতি তৈরি করে। ভবনে কর্মরতদের অভিযোগ, বিল্ডিং কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই বারবার এমন ঘটনা ঘটছে এবং তারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভবনটির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

Ahad Hossain / Ahad Hossain

জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার

দেশের চিকিৎসা ব্যবস্থাকে  এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী

স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি

বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

এ দেশে গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, ততবারই এ দেশের মানুষ বিএনপি'র ওপর আস্থা রেখেছে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী